চুয়াডাঙ্গা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা রায়েরবাজার কবরস্থানে ১২৭টি গণকবর শনাক্ত: সমন্বয়ক রিফাত রশীদ

Padma Sangbad
২০৬

রাজধানী ঢাকার রায়েরবাজার কবরস্থানে ১২৭টি গণকবর শনাক্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদ। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বলেন, এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। তৎকালীন শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে, তা গণকবর দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেয়া হয়নি। ডিএনএ টেস্টসহ আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে পরিচয় শনাক্ত করে তালিকা তৈরি করতে অন্তবর্তী সরকারের প্রতি দাবি তোলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদকে স্বীকৃতি দিচ্ছে না। মুজিববাদকে ধারণ করছে। এখনও বিশ্বাস করতে চাই, রাজনৈতিক দলগুলো জনআকাঙ্খাকে সম্মান করবে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও এ সময় অভিযোগ করেন রিফাত রশীদ।

আপডেট : ১২:৪৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪