চুয়াডাঙ্গা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রীর পিতা আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকী কাল

Padma Sangbad
১১৭

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ আগামীকাল বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
এছাড়াও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তিকামনা করে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ায় নিজ বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মরহুমের পরিবার ও শুভাকাঙ্খিরা। অন্যদিকে চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি’র আয়োজনে আগামী ৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল তিনটায় রাঙ্গুনিয়া পৌরসভাস্থ এড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

আপডেট : ০৮:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২