চুয়াডাঙ্গা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাসে ঠান্ডাজনিত রোগে ১০৯ জনের মৃত্যু

Padma Sangbad
৭১

সারাদেশে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত (তিন মাস) ঠান্ডাজনিত রোগে ১০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনসে (এআরআই) ১০৬ ও ডায়রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শীতজনিত রোগে আক্রান্ত ও মৃত্যুর ১৪ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিবরণে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ৮৪ হাজার ৬০৯ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হন। তাদের মধ্যে ১০৬ জন মৃত্যু হয়। এছাড়া শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হন চার লাখ ৫ হাজার ৩৩১ জন, মারা গেছেন তিনজন।

এছাড়া এআরআই ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৩ জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৪৯৬ জন।

আইসিডিডিআরবির তথ্যানুযায়ী- বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ জন শিশু নিউমোনিয়ায় মারা যায়। সে হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় প্রতিদিন মারা যায় ৬৭ জন। এর মধ্যে ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যায়।

আপডেট : ১১:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩