চুয়াডাঙ্গা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৬ বাংলাদেশি, আহত ১

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন বাংলাদেশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (স্থানীয় সময়) ভোর প্রায় ৩টার দিকে কুইন্সটাউন এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। সে সময় দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন বলেন, “কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর শুনেছি। তবে এখনো আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছেনি। আমরা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছি।
এ ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

আপডেট : ১০:০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬