চুয়াডাঙ্গা ১২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ইয়াবাসহ দুইজন গ্রেফতার

Padma Sangbad
২৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে গত শনিবার রাত ৯টার দিকে এসআই আমানত উল্লাহর নেতৃত্বে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়ক থেকে ইয়াবাসহ জিয়াউর রহমান ওরফে জিয়া (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার মৃত শুকুর আলীর ছেলে।
একই রাতে রাত ১০টার দিকে দর্শনা পৌরসভার আজিমপুর গ্রামে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় হারুনুর রশিদের বাড়ির সামনে পাকা সড়ক থেকে ইয়াবাসহ আকাশ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে।
পরে গ্রেফতার দুই আসামিকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) এ হাজির করা হলে আদালত জিয়াউর রহমান ওরফে জিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।
অপরদিকে আকাশ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

আপডেট : ০১:১৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬