চুয়াডাঙ্গা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ট্রাকচাপায় আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ

Padma Sangbad
১৮৩

মোঃ আব্দুর রহমান অনিক।।

চুয়াডাঙ্গার দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় মাত্র দুই বছর ছয় মাস বয়সী শিশু আতিকা নিহত হয়েছে। দর্শনা আনোয়ারপুর রেলগেট-সংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা রেলগেট অতিক্রমের পর শিশুটির ওপর দিয়ে দ্রুতগতির একটি তেলবাহী ট্যাংকলরির চলে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে আতিকার খালাতো বোন বাড়ি ফিরছিলেন। তাঁকে দেখে উচ্ছ্বসিত শিশুটি দৌড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বেপরোয়া গতিতে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত আতিকাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শিশু আতিকা খুলনা শহরের আতাহার জামিলের কন্যা। মাত্র তিন মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর থেকে শিশুটি দর্শনা মোবারক পাড়ায় তার খালু মোবারক হোসেনের পরিবারের সঙ্গে বসবাস করে আসছিল।

এ দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্যাংকলরির নম্বর যশোর-ঢ ০১-০০০২। ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটি আটক করেন। বর্তমানে এটি দামুড়হুদা থানার হেফাজতে রয়েছে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুর মরদেহ চিতলা হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।।

আপডেট : ১০:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬