চুয়াডাঙ্গা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় পৃথক অভিযানে তিন মাদক কারবারি আটক, সামারি ট্রায়ালে কারাদণ্ড

Padma Sangbad
১১

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ শাহীদুর রহমান শান্তিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের সুগন্ধা মাঠের দক্ষিণ পাশে আকরামের চায়ের দোকানের সামনে থেকে আবুয়া (৪৪)কে আটক করেন। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিন দুপুরে বড় শলুয়া হাটের পুরাতন বাজার এলাকায় স্থানীয় জনতার হাতে আটক উজ্জল (৩৬)কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এ ছাড়া রাত ১১টা ৫০ মিনিটের দিকে এসআই আমানত উল্লাহ আকন্দবাড়ীয়া গাংপাড়া জামে মসজিদের পাশের তিন রাস্তার মোড় থেকে স্থানীয়দের হাতে আটক আশিকুর রহমান (২৭)কে পুলিশ হেফাজতে নেন।

পরবর্তীতে আটক তিনজনকে সামারি ট্রায়াল আদালতে উপস্থাপন করা হলে আদালত আবুয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উজ্জলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আশিকুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।

আপডেট : ১১:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬