চুয়াডাঙ্গা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় পৃথক অভিযানে ৬ মাদক কারবারি ও এক চোর গ্রেপ্তার, সামারি ট্রাইলে বিভিন্ন মেয়াদে সাজা

Padma Sangbad
৮৫

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ছয়জন মাদক কারবারি এবং পৃথক অভিযানে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রাইল) আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় , গত মঙ্গলবার বিকেল ৫ টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা শান্তিপাড়া আবাসনসংলগ্ন ঝন্টু মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক কেনাবেচার অভিযোগে আনোয়ারপুর মহল্লার আব্দুল মালেকের ছেলে জোবায়ের হোসেন (৩৪), মোবারকপাড়ার আকরাম খাঁর ছেলে হাবিবুর হাকিম বিপ্লব (৩১), পরানপুর মাঝপাড়ার জাহিদুল ইসলামের ছেলে রহিম (২২), শান্তিপাড়ার আব্দুর ওহাব মিয়ার ছেলে শাহিন মিয়া (৫১)কে আটক করা হয়। তাদের কাছ থেকে নয় পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাত ৮ টার দিকে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া ফার্মপাড়া গ্রামস্থ জনৈক মোঃ ইকবালের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক সহ অবস্থানকালে স্থানীয় লোকজন আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী রাশিদা খাতুন (৫৯) ও তার ছেলে সিজার ইসলাম (২৬)কে আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ছয়টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দর্শনা থানা পুলিশ জানায়।

এদিকে পৃথক আরেক অভিযানে আনোয়ারপুর হঠাৎপাড়া এলাকার শাহেলা খাতুনের বাড়ির পেছনের মেহগনি বাগান থেকে একটি টেলিভিশন চুরির সময় স্থানীয়দের হাতে আটক হন পাঠানপাড়া রেল কলোনী মহল্লার আব্দুল বারেকের ছেলে রফিকুল ইসলাম (২৬)। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালতে হাজির করা হলে আদালত জোবায়ের হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। হাবিবুর হাকিম বিপ্লবকেও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মো. রহিম, শাহিন মিয়া ও সিজার ইসলামকে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়। রাশিদা খাতুনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পৃথক চুরির মামলায় রফিকুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।।

আপডেট : ০১:২৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬