চুয়াডাঙ্গা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মাথাভাঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Padma Sangbad
১১৩

যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে এই ধরনের নৌকা বাইচ প্রতিযোগীতা আয়োজন করা  প্রয়োজন এমপি আলী আজগর টগর!

বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। (১৯ সেপ্টেম্বর) সোমার বিকালে মাথাভাঙ্গা নদীতে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ দেখতে দুপুর থেকে শত শত দর্শনার্থীদের ঢল নামে মাথাভাঙ্গা নদীর দুই পাড়ে । আশেপাশ ও দূর -দূরান্ত থেকে নারী পুরুষসহ সব বয়সী মানুষ নৌকা বাইচ দেখতে নদী পাড়ে জড়ো হন। বাইচে বিভিন্ন এলাকা থেকে ছোট বড় সুসজ্জিত ৭ টি নৌকা নিয়ে অংশ নেন প্রতিযোগিরা। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝি-মাল্লার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ছন্দ মাতিয়ে তোলে পুরো এলাকা। নদীর পাড়ে দাঁড়িয়ে শত শত নারী পুরুষ এ দৃশ্য উপভোগ করেন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে প্রতিবছর এই অনুষ্ঠানটি হয়ে থাকে। পারকৃষ্ণপুর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড় মঞ্চে গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মো: আলি আজগর টগর এমপি বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ বাংলাদেশ তথা বাঙালি জাতির শেকড়ের কথা বলে, পহেলা বৈশাখের মত নৌকাবাইচ লোকজ ঐতিহ্যের একটি বড় অংশ। এই ধরনের নৌকাবাইচ পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়নে হয়,আমাদের এই অঞ্চলের মধ্যে প্রতিবছর  হয় । পারকৃষ্ণপুর গ্রামে হয়। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এই গ্রামের আয়োজক ও যুবসমাজকে। আর এ ধরনের নৌকা বাইচ বাঙালির ঐতিহ্য বা কৃষ্টি কালচার আমরা করতে পারি এবং পালন করতে পারি তাহলে এই যুব সমাজকে মাদকমুক্ত সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু তা আমরা কিছুটা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ । পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইয়ুব আলী, এ সময় আরও  উপস্থিত   ছিলেন, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস, দর্শনা কেরু এন্ড কোম্পানির এডিএম প্রশাসন শেখ শাহাবুদ্দীন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুতফুল কবীর, পারকৃষ্ণপুর – মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট,পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়ন আ লীগের সাধারণ সম্পাদক জিয়াবুল।

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় ৭ টি দলের বিজয়ীদের মধ্যে প্রথম ভবশের দল পুরস্কার হিসেবে হাতে তুলে দেয়া হয় নগদ ২০ হাজার টাকা, ২য় বদ্দি নাথের দল নগদ ১০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকার করেছে রবির দল পুরস্কার হিসেবে নগদ ৫ হাজার টাকার চেক হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর ।।

আপডেট : ১১:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২