শিরোনাম :
দর্শনায় যুবদল নেতা ব্রাইট বহিষ্কার, কেন্দ্র থেকে সাংগঠনিক সম্পর্ক ছিন্নের নির্দেশ
Padma Sangbad

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনা পৌর যুবদলের সদস্য মো. রাকিবুল হাসান ব্রাইটকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার দলীয় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এ প্রেসবিজ্ঞপ্তি শনিবার প্রদান করা হয়।




















