দর্শনায় ৫০ বোতল ফেনসিডিলসহ আলোচিত মহিলা মাদক ব্যাবসায়ী সেলিনা গ্রেফতার

চুয়াডাঙ্গায় জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আলোচিত মহিলা মাদক ব্যাবসায়ী সেলিনা খাতুন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। আটকৃত মহিলা মাদক ব্যাবসায়ী সেলিনা খাতুন দর্শনা পৌরসভার আজমপুর মাঠ পাড়ার মুজিবর রহমান কুটির স্ত্রী ও খলিলুর রহমানের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২১ মে) দুপুর ১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে অংশগ্রহণ করেন দর্শনা থানার এস আই সোহেল রানা, দর্শনা থানার এসআই স্বপন কুমার সরকার, এএসআই বশির আহম্মেদ, এএসআই মাসুম বিল্যাহ্, নারী এএসআই মোছা. রওশন আরা। এ সময় পুলিশ মহিলা মাদক ব্যাবসায়ী সেলিনাকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় দর্শনা থানার এস আই সোহেল রানা বাদি হয়ে মাদক আইনে মামলাসহ কোট হাজতে প্রেরণ করে।।





















