দর্শনার আজমপুর গোরস্থানপাড়ায় দুঃসাহসিক চুরি পাঁচটি তালা ভেঙে সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুট

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনার আজমপুর গোরস্থানপাড়ায় একটি বাড়িতে পাঁচটি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
গত শনিবার দিবাগত রাতে আজমপুর গোরস্থানপাড়ার রিন্টুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রিন্টু ভাই বিদেশ যাওয়ার জন্য তাকে তুলে দিতে আমাদের পরিবারের সবাই ঢাকায় যাওয়ায় চোরেরা ঘরের পাঁচটি তালা ভেঙে আলমারিতে রাখা চারটি সোনার চেন, চারটি রুলি ও এক জোড়া গয়নাসহ মোট প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রবিবার দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। দ্রুত চোর চক্র শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।





















