চুয়াডাঙ্গা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনার সাড়াবাড়িয়ায় আবর্জনার গর্তের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

Padma Sangbad
১১২

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে বাড়ির আঙিনায় আবর্জনার গর্তের পানিতে ডুবে মাহিন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহিন ওই গ্রামের মামুন আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (১২ এপ্রিল) বিকালে মাহিন খেলতে বাইরে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

পরদিন সোমবার সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশের একটি আবর্জনার গর্তের কাছে মাহিনের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর গর্তটি তল্লাশি করলে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির বাবা মামুন আলী জানান, রবিবার বিকালে ঘর থেকে খেলার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই মাহিনকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে স্যান্ডেল দেখে সন্দেহ হলে গর্তে তল্লাশি চালিয়ে তার লাশ পাওয়া যায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলার সময় অসাবধানতাবশত গর্তে পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।।

আপডেট : ০৯:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬