চুয়াডাঙ্গা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় এক কেজি গাজাসহ গ্রেপ্তার ১

Padma Sangbad
৬

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক কেজি গাজাসহ শাহিদুর রহমান সাঈদ (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দর্শনা থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার রেল কলোনি পশ্চিমপাড়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার মৃত আশাতুল্লাহর ছেলে সাঈদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার ঘরে থাকা ১ কেজি গাজা জব্দ করা হয় এবং সাঈদকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোফর্দ করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আপডেট : ০২:০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬