চুয়াডাঙ্গা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় চুরির সময় যুবক আটক, দুই বছরের কারাদণ্ড

Padma Sangbad
১৫

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনায় টিউবওয়েল চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে এক ব্যক্তি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে সোপর্দ করলে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গত শুক্রবার দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণব কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দর্শনা পুরাতন বাজার সংলগ্ন ঘুঘুডাঙ্গা গ্রামের হারুনের মুদি দোকানের সামনে আব্দুর রশিদের বাড়ি থেকে টিউবওয়েল চুরির সময় স্থানীয়রা একজনকে হাতেনাতে আটক করে রেখেছেন। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেন। আটককৃত ব্যক্তি হলেন দর্শনা ঘুঘুডাঙ্গা মহল্লার মৃত কাশেম শরিফের ছেলে শাহীন শরিফ (৩০)।
পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ০২:০০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬