চুয়াডাঙ্গা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

Padma Sangbad
৭৩

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের হাতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাম (৩৮) নামের এক ইয়াবা ব্যবসায়ী আটক হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ফ্রেব্রয়ারি) সকালে সদর উপজেলার দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া এলাকা হতে তাকে আটক করা হয়।

আটককৃত সালাম দর্শনা উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝেরপাড়ার মৃত কবির হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার এসআই মুহিদ হাসান ও এএসআই মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকন্দবাড়ীয়া গ্রামস্থ হাসানের চায়ের দোকানের সামনে দর্শনা-জীবননগরগামী আঞ্চলিক মহাসড়কের উপর হতে সালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় আটককৃত সালামের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ১০:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪