চুয়াডাঙ্গা ০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় তিন ফার্মেসিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
২৭

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার দর্শনায় অনুমোদনহীন ও অনিয়মের অভিযোগে তিনটি ফার্মেসিকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে দর্শনা পৌর এলাকার রেলবাজার ও পুরাতন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসূত্রে জানা যায়, দর্শনার পুরাতন বাজারে অবস্থিত মেসার্স দোয়েল মেডিকেলকে ৩ হাজার টাকা, রেল বাজারে অবস্থিত সরকার মেডিসিন কর্নারকে ১ হাজার টাকা এবং কেরু মিল গেট সংলগ্ন মেসার্স মিজান ফার্মেসিকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ২০০৯ সালের ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন।

অভিযানকালে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ওষুধ পরিদর্শক মোঃ ইকরামুল করিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

আপডেট : ০৭:৫৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬