চুয়াডাঙ্গা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় দুর্ঘটনায় আহত আদিবাসীর খোঁজ নিলেন জামায়াত নেতারা

Padma Sangbad
৯৪

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
দর্শনায় সড়ক দুর্ঘটনায় আহত আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন সদস্য এবং সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত নির্মাণশ্রমিক হজরত আলী (৩৪) এর খোঁজখবর গ্রহণ ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নেতৃবৃন্দ। শুক্রবার বিকাল ৪টায় রামনগর আদিবাসী পাড়ায় গিয়ে আহতদের খোঁজখবর নেন নেতৃবৃন্দ। পরে বাদ আসর শ্যামপুর মল্লিক পাড়া এলাকায় গিয়ে গুরুতর আহত নির্মাণশ্রমিক হজরত আলীর বাড়িতে উপস্থিত হন তারা। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদানসহ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।
খোঁজখবর ও সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা পৌর জামায়াতের আমীর ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, নায়েবে আমীর গোলজার হোসেন, পৌর সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, বায়তুল মাল সম্পাদক আব্দুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল মজিদ, পৌর কর্মপরিষদ সদস্য ছানোয়ার হোসেন, আলমগীর আরাফাত, বিল্লাল হোসেন, বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপডেট : ০১:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬