চুয়াডাঙ্গা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Padma Sangbad
২৭

দৈনিক পদ্মা সংবাদ:
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ শাকিল মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দর্শনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১০টার দিকে দর্শনা থানাধীন কুন্দিপুর গ্রামের বেলে মাঠসংলগ্ন তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় এসআই (নিঃ) আনিছুর জামানসহ সঙ্গীয় ফোর্স মোঃ শাকিল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাঁর হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোঃ শাকিল মিয়া দর্শনা থানার নেহালপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম শাহিন হোসেন এবং মাতার নাম মুসলিমা আক্তার।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আপডেট : ০১:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬