চুয়াডাঙ্গা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

Padma Sangbad
১১

দৈনিক পদ্মা সংবাদ।

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা ও নাস্তিপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের বেলে মাঠপাড়া এলাকায়। এ সময় নিজ বসতবাড়ি থেকে মো. আব্দুল হাদি (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। পুলিশ তাঁর হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করে।
এরপর রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে নাস্তিপুর গ্রামে আরেকটি অভিযান চালানো হয়। এ অভিযানে নিজ বসতবাড়ি থেকে ইয়াজতুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নাস্তিপুর গ্রামের কায়েদ আলী বিশ্বাসের ছেলে। তাঁর হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুটি অভিযানে সর্বমোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দর্শনা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

আপডেট : ০৫:০০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬