দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত ৬ জনসহ গ্রেফতার ৯

দৈনিক পদ্মা সংবাদ:
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার ৩ জন আসামিকেও গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নিয়মিত মামলায় গ্রেফতার ৩ জন
নিয়মিত মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—দর্শনা থানার মদনা বাজারপাড়ার ইকরামুলের ছেলে তৌফিকুর রহমান ওরফে সজীব (৩০), মদনা পশ্চিমপাড়ার খালেক মুন্সির ছেলে মো. হাসান মুন্সি (৪০) এবং দক্ষিণ চাঁদপুর এলাকার আবুল কাশেমের ছেলে জিন্নাত আলী (৪৫)।
ওয়ারেন্টভুক্ত গ্রেফতার ৬ জন
জিআর ও সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার ব্যক্তিরা হলেন—কৃষ্ণপুর বোয়ালমারীপাড়ার বাবলু মিয়ার ছেলে মো. রতন মিয়া (২৫) ও মো. লিটন মিয়া (৩০), ঠাকুরপুর গ্রামের রেজাউল মোল্লার ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯), আজিমপুর গ্রামের মৃত শহর আলী মোল্লার ছেলে মো. লিটন (৪৫), জিরাট গ্রামের পাচু মালিতার ছেলে মো. তরিকুল ইসলাম (৪০) এবং মদনা গ্রামের জামাল মণ্ডলের ছেলে মো. ঝন্টু (৪৩)।
পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৯ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।




















