চুয়াডাঙ্গা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ

Padma Sangbad
৩১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় দুটি ইউনিয়নে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন প্রতিবন্ধীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ এবং মদনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ রুহুল আমিন বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।”

অন্যান্য বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধী মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় সহযোগিতা করা সমাজ ও রাষ্ট্রের যৌথ দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপডেট : ১২:১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬