চুয়াডাঙ্গা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় বজ্রপাতে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Padma Sangbad
১১৯

শেখ ইব্রাহিম ইবু।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত কিশোরের নাম আজিমুল ইসলাম (১৪)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন আজিমুলের বাবা মাঠে কৃষিকাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বাবার জন্য খাবার নিয়ে মাঠের পথে রওনা দেয় আজিমুল। পথিমধ্যে হঠাৎ তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাশের একটি বড় গাছের নিচে দাঁড়ায়। কিন্তু সেখানেই বজ্রপাতের কবলে পড়ে সে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. খাইরুল বাশার জানান, বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার পথেই কোমলমতি এই কিশোরের এভাবে প্রাণ যাওয়া অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও স্বজনরা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।।

আপডেট : ০৬:৩৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬