চুয়াডাঙ্গা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

Padma Sangbad
২৫

মোঃ আব্দুর রহমান অনিক।।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষায় চুয়াডাঙ্গার দর্শনায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে দর্শনা পৌরসভার আয়োজনে পৌর এলাকার সড়ক,শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযানের সূচনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

উদ্বোধনী কর্মসূচিতে ইউএনও লাভলী ইয়াসমিন জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সকাল থেকে সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ফগার মেশিনের সাহায্যে মশকবিরোধী ওষুধ ছিটানোর এই ধারাবাহিক কার্যক্রম পৌর এলাকা জুড়ে অব্যাহত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, স্থানীয় হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সঠিকভাবে পরিচ্ছন্ন রাখা হচ্ছে কি না, তা সরাসরি তদারকি করা হচ্ছে। পরিদর্শনকালে প্রাপ্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তী পরিদর্শনের মাধ্যমে কাজের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দর্শনা পৌরসভার প্রশাসক মো. সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিবুল ইসলাম।

এ ছাড়া দর্শনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাজেদুল আলম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক জাহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।।

আপডেট : ০৪:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬