চুয়াডাঙ্গা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মসজিদের সামনে থেকে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

Padma Sangbad
৯৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার যোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শহীদ হোসেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সিদ্দিকুল্লার ছেলে।
শহীদ হোসেন জানান, ব্যক্তিগত কাজে দর্শনায় এসে তিনি তার বাজাজ পালসার মোটরসাইকেলটি (নিবন্ধন নম্বর: চুয়াডাঙ্গা-ল ১২-৭৬৮৬) বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে রেখে যোহরের নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় মুসল্লি ও আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাননি।
মসজিদের মতো জনসমাগমপূর্ণ স্থান থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এ ধরনের চুরি রোধে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিশেষ করে মসজিদ, বাজার ও বাসস্ট্যান্ডের মতো জনবহুল এলাকায় নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে দশর্নার থানার (ওসি) নজরুল ইসলাম জনান বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপডেট : ০২:৫৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬