চুয়াডাঙ্গা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মাদকবিরোধী অভিযানে দুইজন আটক, একজনের ১৫ দিনের কারাদণ্ড

Padma Sangbad
৩৯

অনলাইন ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় দর্শনা পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দর্শনা পৌরসভার কালিদাসপুর এলাকার কালু বিশ্বাসের ছেলে শ্রী রনজিত বিশ্বাস (৬৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এদিকে একই দিন বিকাল ৩টার দিকে দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামে পৃথক আরেকটি অভিযানে ১ কেজি গাঁজাসহ আব্দুল আজিজ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলাম মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ দখলীয় বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে চৌকির নিচে রাখা একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপডেট : ১২:৩২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬