চুয়াডাঙ্গা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিচ ইয়াবা উদ্ধার, আটক ২

Padma Sangbad
২৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক:
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হিমেল রানার তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গত ২২ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে দর্শনা থানাধীন হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার নেহালপুর (পূর্বপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় লাল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,
১. মোঃ সুজন (৩২), পিতা: শান্তি মিয়া, গ্রাম: নেহালপুর (পূর্বপাড়া)
২. মোঃ নাসির উদ্দিন (২৪), পিতা: দ্বীন মোহাম্মদ, গ্রাম: কোটালী
পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৫০০ টাকা। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপডেট : ১০:৪১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬