চুয়াডাঙ্গা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় রাতের আঁধারে ৭০ মহানিম গাছ কেটে ফেলার অভিযোগ

Padma Sangbad
১০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা থানার জিরাট গ্রামে রাতের আঁধারে একটি বাগানের ৭০টি মহানিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগান মালিক ফজলুর রহমান (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, জিরাট মাঝেরপাড়া এলাকার ফজলুর রহমান খেয়াঘাটসংলগ্ন মাঠে মহানিম গাছের বাগান করেন। ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৫ সেপ্টেম্বর ভোরের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা বাগানে ঢুকে গাছগুলো কেটে ফেলে।

বাগান মালিকের দাবি, কেটে ফেলা প্রতিটি গাছের দৈর্ঘ্য ছিল প্রায় ২৫ থেকে ৩০ ফুট। এতে তার ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় দর্শনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফজলুর রহমান।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগটি পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।

আপডেট : ১২:৩২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬