দর্শনায় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট’-এর ৮ম আসরের উদ্বোধন

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
‘মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন’—এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনায় ছয়ঘরিয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ৮ম আসরের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন কাজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মো. মশিউর রহমান বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো প্রয়োজন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির আহ্বায়ক মো. রেজাউল ইসলাম, জিয়া মঞ্চ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদুর রহমান লিংকন, মো. মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আরাফাত হোসেন, জিয়া মঞ্চ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান মুন্না, জিয়া মঞ্চ দর্শনা পৌর শাখার সভাপতি মো. আব্দুল হান্নান এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. পলাশ আহমেদ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মির্জা পলাশ ও মো. শাহেদ সুলতান লিটন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর দায়িত্বে ছিলেন।
আয়োজক কমিটি ও স্থানীয় এলাকাবাসী টুর্নামেন্টের নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করতে ক্রীড়াপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছে।
টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছেন রাজু আহাম্মদ। সার্বিক সহযোগিতায় রয়েছেন ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দারা।।



















