চুয়াডাঙ্গা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় শহীদ রফিকুল ইসলামের ১৩তম শাহাদাতবার্ষিকী পালিত

Padma Sangbad
৭৮

মোঃ রয়েল হোসেন।।

দর্শনায় পুলিশের গুলিতে নিহত শহীদ রফিকুল ইসলামের ১৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) বাদ মাগরিব দর্শনা হল্ট স্টেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা পৌর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা পৌর শাখার সভাপতি লোকমান হোসেন হৃদয়ের সভাপতিত্বে ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমির ও ছাত্রশিবিরের দর্শনা থানা শাখার সাবেক সভাপতি সাহিকুল আলম অপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবির হোসেন, তানজিল হুসাইন ও মাওলানা এম এম মাহমুদুল হাসান। এ ছাড়া জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার বায়তুলমাল সম্পাদক আব্দুর রহমান এবং সাবেক দায়িত্বশীল নাজমুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ শাখার সেক্রেটারি লিমন হোসেন, বায়তুলমাল সম্পাদক শাকিল হোসেন, বায়েজিদ হোসেন কাফি, সাদ আহমেদ ও রাজিবুল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রফিকুল ইসলামের বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক আদর্শ এবং আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ রফিকুল ইসলামের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনায় জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দর্শনা বাসস্ট্যান্ড থেকে দর্শনা হল্ট স্টেশনের দিকে যাওয়ার পথে তৎকালীন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল অতর্কিতে গুলি চালায়। এ সময় পুলিশের গুলিতে ছাত্রশিবির কর্মী রফিকুল ইসলাম নিহত হন।

আপডেট : ১১:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬