চুয়াডাঙ্গা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, সামারি ট্রায়ালে ৩ মাসের কারাদণ্ড

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

২৬

দৈনিক পদ্মা সংবাদ:
চুয়াডাঙ্গার দর্শনা থানার তিতুদহ পুলিশ ক্যাম্পের অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নজরুল ইসলামের তত্ত্বাবধানে গত ৩১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) অরূপ কুমার কর সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার বড় শলুয়া গ্রামের মোঃ মোশিয়ারের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বড় শলুয়া (হরিতলা) গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোঃ আরিফ আলী (৩০)-কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০ (দশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত)-এ উপস্থাপন করা হলে আদালত তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আপডেট : ০৮:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬