চুয়াডাঙ্গা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা আকন্দবাড়িয়ায় বৈশাখী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: ক্রীড়া উপহার পেলেন খেলোয়াড়রা!

Padma Sangbad
১৬২

চুয়াডাঙ্গার দর্শনা আকন্দবাড়িয়ায় অনুষ্ঠিত হলো বৈশাখী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন। বুধবার বিকেল ৫টায় কেরু অ্যান্ড কোম্পানির মাঠে আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে এই টুর্নামেন্টের সূচনা হয়। আট দলের অংশগ্রহণে শুরু হওয়া এই ক্রীড়াযজ্ঞে স্থানীয় ক্রীড়াপ্রেমী এবং নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর। তিনি খেলোয়াড়দের মাঝে ফুটবল ও দাবার সেট বিতরণ করেন।

দর্শনা বাউল পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামান ধীরুর সঞ্চালনায়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মশিউর রহমান, বিএনপি নেতা মোমিনুল ইসলাম, ফরমান আলী, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক ফুটবলার আশরাফুজ্জামান বেল্টু ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি)শহীদ তিতুমীর বলেন, “যুবসমাজকে মাদক ও প্রযুক্তির আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এই আয়োজন। বিশেষ করে দাবা খেলার মতো মানসিক বিকাশে সহায়ক খেলাকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।।”

আপডেট : ০১:০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫