চুয়াডাঙ্গা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা আজমপুরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ

Padma Sangbad
৩৬

দৈনিক পদ্মা সংবাদ।
চুয়াডাঙ্গা জেলার শিল্পনগরী দর্শনা এলাকার আজমপুর গোরস্থান সংলগ্ন এলাকায় সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। স্থানীয় বাসিন্দা নুর ইসলামের বাড়িতে চুরি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা বেড়েই চলেছে। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনাসূত্রে জানা যায়, নুর ইসলাম তার পরিবার নিয়ে ভেড়ামারা এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরের ভেন্টিলেটর ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় চোরচক্র বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত পুলিশের টহল বৃদ্ধি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

আপডেট : ১২:২০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬