চুয়াডাঙ্গা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা থানাধীন জিরাট হতে ১৩২০ পিস ইয়াবাসহ আটক ২

Padma Sangbad
১৬৪

নিজস্ব প্রতিবেদক।

মাদকের থাবায় নাস্তানাবুদ একটি প্রজন্ম। শহর থেকে গ্রাম, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়—সর্বত্রই মাদক পাওয়া যাচ্ছে হাতের নাগালে। মাদক এক নীরব ঘাতক। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার মূলে রয়েছে মাদক। পাড়া-মহল্লায় উঠতি বয়সের কিশোর গ্যাং গ্রুপগুলো যে অপরাধমূলক কাজ করছে তার পেছনেও রয়েছে এই মাদক।

এরই ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র‌্যাব-৬, (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন জিরাট বাজারস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন জিরাট গ্রামস্থ জনৈক মোজাফফর হোসেন এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোজাফফর হোসেন(৫০), পিতা- মৃত গাজী রহমান, সাং-জিরাট, ২। আব্দুর রশিদ(৫০), পিতা-মৃত নূর হক মন্ডল সাং-চন্ডীপুর, উভয় থানা- দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ১,৩২০ (এক হাজার তিনশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ডসহ উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এবং জব্দকৃত আলামত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ১১:২২:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২