চুয়াডাঙ্গা ০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা থানাধীন বড়শলুয়া এলাকা হতে ১০৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

Padma Sangbad
৯৮

নিজস্ব প্রতিবেদক।

মাদকের থাবায় নাস্তানাবুদ একটি প্রজন্ম। শহর থেকে গ্রাম, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়—সর্বত্রই মাদক পাওয়া যাচ্ছে হাতের নাগালে। মাদক এক নীরব ঘাতক। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার মূলে রয়েছে মাদক। পাড়া-মহল্লায় উঠতি বয়সের কিশোর গ্যাং গ্রুপগুলো যে অপরাধমূলক কাজ করছে তার পেছনেও রয়েছে এই মাদক।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বড়শলুয়া গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেত্তৃত্ত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করার নিমিত্তে ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত ১৯:৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বড়শলুয়া গ্রামস্থ কলেজ মোড় এর মেসার্স মা-বাবার দোয়া ট্রেডার্স (প্রো: মো: ফজলুর রহমান) এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২জন মাদক ব্যবসায়ী ১। মো: আবদার আলী(৩৪), পিতা- মৃত মুর্শিদ আলী এবং ২। মো: ফজলু আলী(২৯), পিতা- মো: সরাবদ্দীন, উভয় সাং-জয়নগর, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১০৮(একশত আট) বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল, ০৪টি সিমকার্ড এবং নগদ-২১৫০/-টাকাসহ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা রুজু করা হয়।

আপডেট : ০১:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২