দর্শনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

আরও পড়ুন >>>ওমিক্রন কতটা উদ্বেগের? করোনাভাইরাসের নতুন রূপ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল পাঁচ তথ্য।
দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম স্যার এর সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এএসআই(নিঃ) মোঃ কাজী আব্দুল মান্নান, এএসআই (নিঃ), মোঃ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামস্থ জনৈকা মোছাঃ নাজিরা খাতুন, স্বামী-মোঃ রবিউল ইসলাম এর বসত বাড়ির উওর পাশে গলির ভিতর হতে ইং-২৯/১১/২০২১ খ্রিঃ সময় দুপুর ১৩:৩০ ঘটিকার সময় ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামাল জব্দ করেন এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন। আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ সালাউদ্দীন কাজল (৩৫), পিতা-মৃত আব্দুর রহমান, মাতা-মোছাঃ আয়েশা খাতুন, সাং-দক্ষিণ চাঁদপুর (টাওয়ার পাড়া), থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা
২। মোছাঃ আমেনা খাতুন (৪৫), স্বামী-মোঃ রশিদুল ইসলাম, পিতা-সুরাপ হোসেন, মাতা-চিয়ারন বানু, সাং-দক্ষিণ চাঁদপুর (লাইন পাড়া), উভয় থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয় সহ ০২ (দুই) জন পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।




















