মুক্তিপণের ফাঁদে বন্দি কিশোর, রাজশাহী থেকে উদ্ধার: গ্রেপ্তার অপহরণচক্রের ২ সদস্য
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনায় অপহৃত এক স্কুলছাত্রকে রাজশাহী থেকে উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে অপহরণচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া কিশোরের নাম নাঈম উদ্দিন (১৪)। সে দর্শনার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর দক্ষিণপাড়া গ্রামের মো. গাফফারের ছেলে এবং মদনা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, গত ২২ আগস্ট সকাল ১১টার দিকে বাড়ির সামনে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে দর্শনা থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন ২৩ আগস্ট ভোরে তার বড় ভাই মাসুদ রানার মোবাইলে কিছু ছবি পাঠানো হয়। ছবিতে নাইমের মুখ টেপ দিয়ে মোড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থায় দেখা যায়। অপহরণকারীরা ১ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।
বিষয়টি পুলিশকে জানানোর পর নাইমের মামা মো. আব্দুল আলীম বাদী হয়ে দর্শনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মুক্তিপণের জন্য অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে র্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানি অভিযান শুরু করে। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কিশোরকে উদ্ধার করা হয় এবং অপহরণচক্রের মূলহোতা মো. সুমন খানকে গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযানে বোয়ালিয়া থানার স্বর্ণপট্টি এলাকা থেকে অপহরণচক্রের আরেক সদস্য মো. রুবেল শেখকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, গত রোববার রাজশাহী র্যাব-৫-এর সহযোগিতায় অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। সোমবার সকালে গ্রেপ্তার আসামিদের দর্শনা থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।।
।





















