চুয়াডাঙ্গা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

Padma Sangbad
৭৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ সামসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় দর্শনা থানাধীন হারদা চাঁদপুর গ্রামের গিরিশ নগর থেকে আন্দুলবাড়ীয়া গামী পাকা সড়কে, হান্নান বেপারীর চায়ের দোকানের সামনে।

এ সময় দর্শনা দক্ষিণ চাঁদপুর মহল্লার শাহজাহান মোল্লার ছেলে জামাল মোল্লা (৩৫), জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া (স্কুলপাড়া) গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে পারভেজ হোসেন (৩০) এবং একই এলাকার বাবলু বিশ্বাসের ছেলে নাজমুল হোসাইন (৩০) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ তাদের কাছ থেকে ২৩ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৯ শত টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ১১:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬