দর্শনা পৌরসভার দায়িত্ব গ্রহণ করলেন নব নির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু

মোঃ আব্দুর রহমান অনিক : দায়িত্ব গ্রহণ করেছেন দর্শনা পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ আতিয়ার রহমান (হাবু)।
মঙ্গলবার (১৮ এপ্রিল ) সকাল ১০টায় দর্শনা পৌর পরিষদে অভিষেক অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।
আনুষ্ঠানিক ভাবে নতুন মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেন দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ রবিউল হক সুমন ।
এ সময় উপস্থিত ছিলেন , দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র মোঃ রবিউল হক সুমন,প্যানেল মেয়র -৩ জাহানারা বেগম, মহিলা কাউন্সিলর সুরাতন নেছা, কাউন্সিলর মো: এনামুল কবির, মনির সর্দ্দার,বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, আশুর উদ্দিন, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী সাজেদুল আলম, পৌর কর নির্ধারক সরোওয়ার হোসেন, রুহুল আমিন খাঁন, মোঃ আরিফিন হোসেন, হারুন অর রশীদ, মমিনুল ইসলাম, শাহ আলম, জাহিদুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দায়িত্ব হাতে নেওয়ার পরে নতুন মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু , কাউন্সিলরদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোনো প্রয়োজনে তার অব্যাহত সহযোগীতা তাদের পাশে থাকবে । সেই সাথে দর্শনা পৌরসভাকে আদর্শ- আধুনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।।




















