চুয়াডাঙ্গা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা পৌরসভার সমস্যা সমাধানে সাংবাদিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময়

Padma Sangbad
২৬

মোঃ আব্দুর রহমান অনিক ।।

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং জনদুর্ভোগ নিরসনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌরসভার নতুন প্রশাসক ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন।

দর্শনা পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় পৌর এলাকার সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন, রাতের বেলায় সড়কবাতি সচল রাখা, পরিচ্ছন্নতা কার্যক্রম, সুপেয় পানির ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় পৌর প্রশাসক মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি বলেন, দর্শনা পৌর এলাকার অন্যতম প্রধান সমস্যা মাদক। মাদকের সঙ্গে অনেক ক্ষেত্রে কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা তৈরি হচ্ছে এবং কিশোরেরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দূর করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম জোরদারের পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, দর্শনা পৌর এলাকার সুপেয় পানির সমস্যা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনে দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে । নাগরিক দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্ট দপ্তরগুলো একযোগে কাজ করলে পৌর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রগতি সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিকাইল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিবুল ইসলাম, দর্শনা পৌর নির্বাহী কর্মকর্তা সাজেদুল আলম, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।

এ ছাড়া জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল ইসলাম, হানিফ মণ্ডল, চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, রাজিব মল্লিক, হাসমত আলী মাস্টার, ওয়াসিম রয়েল ও ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। দৈনিক পদ্মা সংবাদের বার্তা সম্পাদক শেখ ইব্রাহিম, দৈনিক মাথাভাঙা পত্রিকার দর্শনা ব্যুরোপ্রধান হারুন অর রশীদ রাজুসহ স্থানীয় সংবাদকর্মীরাও সভায় অংশ নেন।

পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান সহকারী শাহ আলম শাহ, হিসাবরক্ষক আরেফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম ও কনজারভেশন ইন্সপেক্টর মোমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

আপডেট : ০২:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬