চুয়াডাঙ্গা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী শওকত আলী ইন্তেকাল

Padma Sangbad
২৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
চুয়াডাঙ্গার দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি, পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক এবং দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মো. খন্দকার শওকত আলী (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে দর্শনার মোবারকপাড়াস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
​পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বাদ আসর দর্শনা কেরুজ বাজার মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মোবারকপাড়া কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
​এদিকে, হাজী খন্দকার শওকত আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপডেট : ০২:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬