চুয়াডাঙ্গা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকে হামলা, মাদক কারবারির পক্ষে মানববন্ধন পাল্টাপাল্টি মামলা-জিডি, ওসি ক্লোজড — উত্তেজনায় টালমাটাল দর্শনা

Padma Sangbad
৭৩

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

দর্শনা প্রেসক্লাবের দেয়ালে প্রস্রাবের মতো তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক ও বিএনপি কর্মীর দ্বন্দ্ব এখন চরম আকার ধারণ করেছে। একদিকে সাংবাদিকদের প্রতিবাদসভা ও থানায় মামলা, অন্যদিকে বিএনপি কর্মীর পক্ষে মানববন্ধন ও পাল্টা জিডি। এরই মধ্যে দর্শনা থানার ওসি মেহেদী হাসানকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে দর্শনা প্রেসক্লাব ভবনের দেয়ালে মদ্যপ অবস্থায় প্রস্রাব করাকে কেন্দ্র করে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল হান্নান ও বিএনপি কর্মী আশরাফুল আলম চঞ্চলের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে হান্নান ইলেকট্রিক শক গান ব্যবহার করলে পরে চঞ্চলসহ ১০-১২ জনের একটি দল প্রেসক্লাবে ঢুকে লাইট বন্ধ করে হান্নানকে মারধর করে এবং তার মোবাইল ফোন ভাঙচুর করে।

দুই পক্ষের বক্তব্য পরস্পরবিরোধী। সাংবাদিক হান্নানের দাবি, মদ্যপ চঞ্চল দেয়ালে অশোভন কাজ করায় প্রতিবাদ জানাতেই তিনি আতর্কিত হামলার শিকার হন। চঞ্চলের দাবি, পরিবার নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে হান্নান তাকে ভিডিও করতে শুরু করলে বাধা দেওয়ায় শক গান দিয়ে আঘাত করা হয়।

ঘটনার পর সাংবাদিক হান্নান বাদী হয়ে চঞ্চলসহ কয়েকজনকে আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেন। তবে এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রোববার (২৬ এপ্রিল)। রেলবাজার বটতলায় ইয়াবাসহ আটক চঞ্চলকে ‘বিএনপির নিষ্ঠাবান কর্মী’ দাবি করে তার পক্ষে মানববন্ধন আয়োজন করেন দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওন — যিনি শুক্রবার রাতের প্রেসক্লাবে হামলার নেতৃত্বও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। মানববন্ধন থেকে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই অভিযোগ তোলার চেষ্টা করা হয়।

দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন বলেন, প্রেসক্লাবে হামলা মানে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইবনে লিমন বলেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত অপকর্মের দায় সংগঠন নেবে না। জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মমিন মালিতাও জানান, মাদক ব্যবসায়ীর পক্ষে মানববন্ধন দলীয় নীতির পরিপন্থী এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দামুড়হুদা-দর্শনা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবির জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ওসিকে ক্লোজড করা হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খান জানান, পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল বলছেন, ঘটনার সঠিক তদন্ত ও দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।।

আপডেট : ০১:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬