চুয়াডাঙ্গা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা মাষ্টারপাড়া এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

Padma Sangbad
১২৭

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০২ মার্চ ২০২১ ইং তারিখ রাত ২০:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ০২ মার্চ ২০২১ ইং তারিখ রাত ২০:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন দর্শনা চুয়াডাঙ্গাগামী মহাসড়ক সংলগ্ন মাষ্টারপাড়ার মটর সাইকেল স্পেয়ার স্পার্স পাইকারী ও খুচরা বিক্রয় কেন্দ্রের বিপরীত (পশ্চিম) পার্শ্বে মাহাবুবুর রহমানের (মিম জিম ষ্টোর) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ শামিম আক্তার (৩৫), পিতা- মোঃ কাউছার আলী, সাং-কার্পাসডাঙ্গা (মাঝপাড়া), থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা করা হয়।

আপডেট : ০৯:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১