চুয়াডাঙ্গা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা- সাড়াবাড়ি গ্রামে পরকীয়ায় আসক্ত হয়ে নিজ স্বামীকে বিষ পানে হত্যার অভিযোগ

Padma Sangbad
১১৫

নিজস্ব প্রতিবেদক।
চুয়াডাঙ্গা জেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়ায় স্ত্রী কর্তৃক স্বামীকে বিষ পানে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে পরকীয়ায় আসক্ত কাকলী খাতুন। পরকীয়া প্রেমিক মুকুলের কুপরামর্শেই স্বামী মাসুদকে হত্যার পরিকল্পনা করেছিলেন কাকলী। মাসুদ প্রাণে বেঁচে গেলেও ফেঁসে গেলেন কাকলী ও মুকুল।জনমতে জানা গেছে, জীবননগর থানাধীন হরিহরনগর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে কাকলী খাতুনের গত ১০ মাস আগে বিয়ে হয় দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া পালপাড়ার কাদির মলের ছেলে মাসুদের সাথে। বিয়ের কয়েক মাস পরেই সাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার উসমান মোল্লার ছেলে মুকুলের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কাকলীর।এতটাই পরকীয়ায় মত্তছিল কাকলী নিজের স্বামীকে হত্যা করে মুকুলের সাথে ঘর বাধার স্বপ্নে বিভোর। এদিকে মুকুল কাকলীকে তার স্বামীকে হত্যা করতে পারলে তবেই কাকলীকে বিয়ে করবে এই আশ্বাস দেই মুকুল।এদিকে পরিবারের সদস্যরা কাকলীকে আটক করে সোপর্দ করেছে দর্শনা থানা পুলিশে। মাসুদের মা মমতাজ বেগম বাদী হয়ে গতকালই কাকলী ও মুকুলের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান কাজল জানান, মুকুলকে গ্রেফতারে পুলিশি জাল বিস্তার করা হয়েছে। অচিরেই গ্রেফতার করা হবে অভিযুক্ত পরিকল্পনাকারী পরকীয়া প্রেমিক মুকুলকে।

আপডেট : ১১:০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১