চুয়াডাঙ্গা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ১০ জন অবৈধ অনুপ্রবেশকারী আটক

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোর ৫টার দিকে সীমান্তে দায়িত্ব পালনের সময় বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অনুপ্রবেশের সময় তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে।

সকাল সাড়ে ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। তিনি জানান, আটককৃতদের পরিচয় যাচাই ও জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আপডেট : ১২:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬