চুয়াডাঙ্গা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সীমান্তে ৩টি স্বর্ণের বারসহ নারী আটক

Padma Sangbad
১০৩

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৩টি স্বর্ণের বারসহ আসমা (২৫) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দর্শনার কামারপাড়া সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আসমা দর্শনার কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহলদল সোমবার দুপুর আনুমানিক ১টার দিকে সীমান্ত পিলার ৮০/১০-আর থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে কামারপাড়া পাকা রাস্তার উপর অবস্থান নেয়। এ সময় আসমাকে তিনটি স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার সময় আটক করা হয়। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৮০ টাকাও উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জব্দ করা স্বর্ণের ওজন ৩৫৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা করা হয়েছে। আটক নারীকে থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপডেট : ১০:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫