চুয়াডাঙ্গা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দল পাননি ডেভিড ওয়ার্নার

Padma Sangbad
৯৩

আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গেলেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ডেভিড ওয়ার্নার। মধ্যাহ্নভোজের পর প্রথম সেটে তার নাম উঠলেও প্রথম ডাকে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

মধ্যাহ্নভোজের পরে প্রথম সেটে মোট ৭ জনের নাম ডাকা হয়। এর মধ্যে অবিক্রিত থেকেছেন কেবল ওয়ার্নার ও ভারতীয় ব্যাটার দেবদূত পাড়িক্কাল। এই পর্বে সবচেয়ে বেশি দাম উঠেছে ওয়ার্নারের স্বদেশী জেক ফ্রেজার-ম্যাগার্কের। তাকে ৯ কোটি রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

এছাড়া ৬ কোটি ২৫ লাখ রুপিতে দিল্লিতে পাড়ি জমিয়েছেন হ্যারি ব্রুকও। অন্যদিকে ৬ কোটি রুপিতে ফের চেন্নাইতে নাম লিখিয়েছেন কিউই ব্যাটার ডেভন কনওয়ে।

আপডেট : ১২:১৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪