চুয়াডাঙ্গা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাদার মোটরসাইকেল থেকে পড়ে নাতনির মর্মান্তিক মৃত্যু

Padma Sangbad
৯৭

আরিফুজ্জামান আরিফ ।। দাদার মোটর সাইকেলে চড়ে সকালে নাস্তা করতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে ৬ বছর বয়সী মোনতাহিনা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ( ২০ জানুয়ারি) সকাল ৯টা সময় সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর কলেজ মোড় সংলগ্ন ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু মোনতাহিনা চন্দনপুর কলেজ রোড সংলগ্ন রড সিমেন্ট ব্যবসায়ী সুলতানপুর এলাকার বাসিন্দা আলমগীর কবিরের মেয়ে৷ সে চন্দনপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ বলেন, দাদার মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় চন্দনপুর ইউনিয়ন চেয়ারম্যান ডালিম হোসেন, পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে পরিবারের নিকট শিশুর মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করেছেন৷ আছরের নামাযের পরে জানাজা নামাজ শেষে ইউনিয়নের সুলতানপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে পরিবার থেকে জানাযায়৷

কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, শিশুর মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায় নি৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ মৃতদেহটি দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।।

আপডেট : ০৮:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩