চুয়াডাঙ্গা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ১

Padma Sangbad
২২৬

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকায় ইজিবাইক, মোটরসাইকেল ও পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে মেরাজ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাকিব হোসেন (১৪) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেরাজ হোসেনের মৃত্যু হয়। নিহত মেরাজ উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আবু মুসার ছেলে এবং দর্শনা দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার মেরাজ ও তার বন্ধু রাকিব মোটরসাইকেলযোগে দামুড়হুদা উপজেলা শহরের উদ্দেশে রওনা দেন। জয়রামপুর কাঁঠালতলা এলাকায় পৌঁছালে ইজিবাইক, মোটরসাইকেল ও পাখিভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মেরাজ মারা যান।

নিহতের বাবা আবু মুসা জানান, তার ছেলে ও বন্ধু রাকিব দামুড়হুদা উপজেলা শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপডেট : ০১:২৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬