চুয়াডাঙ্গা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Padma Sangbad
২১

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহসানুল মাহমুদ (৩৭) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দামুড়হুদা উপজেলা শাখার সহ-সভাপতি এবং উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইমরান মাহমুদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের ব্যানার ব্যবহার করে রাতের আঁধারে মিছিল আয়োজনের মাধ্যমে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত আহসানুল মাহমুদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ০৩:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬